বিশ্বজুড়ে সংক্রমণ কমেছে ৩ লক্ষাধিক, মৃত্যু প্রায় ৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
মহামারি করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যুতেতে গত দুদিন ধরে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত শনিবারের (১৯ ফেব্রুয়ারির) তুলনায় গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ কমেছে ৩ লাখেরও বেশি, আর মৃত্যু হ্রাস পেয়েছে প্রায় ৩ হাজার।
বিশ্বজুড়ে মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবাসইট করোনা ভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রোববার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন, আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন।
আগের দিন শনিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের।
অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন, এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।
রোববার বিশ্বের দেশসমূহের মধ্যে সংক্রমণ-মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে রাশিয়ায়। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এইদিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন এবং কোভিডে মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এছাড়া রোববার আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশসমূহ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৪ হাজার ১৩১ জন, মৃত্যু ৬৫ জন), দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৪ হাজার ১২৮ জন, মৃত্যু ৫১ জন) জাপান (নতুন আক্রান্ত ৭৭ হাজার ১৫৩ জন, মৃত্যু ২০৩ জন), তুরস্ক (নতুন আক্রান্ত ৭০ হাজার ৩৫৫ জন, মৃত্যু ২৬৩ জন), ইন্দোনেশিয়া (নতুন আক্রান্ত ৪৮ হাজার ৪৮৪ জন, মৃত্যু ১৬৩ জন) এবং মেক্সিকো (মৃত্যু ৪৭০ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ৮৫৭ জন)।
এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ লাখ ১৫ হাজার ৫৮৩ জন।
রোববারের পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং এ রোগে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে। এছাড়া, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা বর্তমানে ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।
বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগী আছেন ৬ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৮৯ জন। এই রোগীদের মধ্যে কোভিডের মৃদু উপসর্গ বহন করছেন ৬ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮১ হাজার ৫২৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








